রংপুর প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় ৭ ই ডিসেম্বর রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে রংপুরের নবাগত রংপুর জেলা প্রশাসক ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলেমুল বাসার, উপজেলা মৎস্য অফিসার দীপা রানী বিশ্বাস,গঙ্গাচড়া সরকারি কলেজের অধ্যক্ষ
প্রফেসর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঙ্গাচড়া উপজেলা শাখা' র যুগ্ম সমন্বয়কারী মোঃ জীবন মিয়া, প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন,
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, হাফেজ মোঃ নাহিদ হাসান,
এসময় উপজেলা প্রকৌশলী আব্দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, প্রাণিসম্পদ ভেটেরিনারী সার্জন ইউসুফ আলী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।’
এর আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার গঙ্গাচড়ার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নগত প্রয়োজন তুলে ধরে জেলা প্রশাসকের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।
জেলা প্রশাসক মহোদয় সকল প্রস্তাব মনোযোগ দিয়ে শুনে যথাযথ সমাধানের আশ্বাস দেন।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।