নিউজ ডেস্কঃ- গৌরনদী পৌরসভার ৩৬ নং হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) এ ঘটনায় বিদ্যালয়জুড়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রদান শিক্ষক সায়ফুন নাহারকে রাত এগারোটা এিশ মিনিটের সময় মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি বলেন ঘটনা সত্য বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম মৃধা-কে অবহিত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়ে দেখতে গিয়ে এর ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার ও অভিভাবকদের জানানো হয়। সৌভাগ্যবশত, ব্লেডটি খাওয়ার আগেই দেখতে পাওয়ায় শিক্ষার্থীটির কোনো শারীরিক ক্ষতি হয়নি।
ঘটনার পর অভিভাবকরা শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম এর নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি কেউ আমাকে অবহিত করে নায়, ২৩ জুলাই এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে,তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: নারায়ণ সরকার (নয়ন) (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।