গৌরনদী,বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান:
গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এর আয়োজনে ১৫ মার্চ, রবিবার, তিনবেলা বাংলা ও চাইনিজ রেস্তোরাঁয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাইয়েদুল ইসলাম সেঁন্টু খান, পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির শরিফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরিফ স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শামীম খলিফা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, গৌরনদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ হিরা রহমান সাদ্দাম সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলের শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, যার মাধ্যমে ইফতার অনুষ্ঠান সমাপ্ত হয়।
উক্ত ইফতার মাহফিলটি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংহতির প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।