নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ ২২ বছর পর বরিশাল আগমন উপলক্ষে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেলে বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার নির্বাচনে বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল হক শাহীন-এর উদ্যোগে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আনন্দ মিছিলটি বার্থী বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘ দুই যুগ পর প্রিয় নেতা তারেক রহমানের বরিশাল সফর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ সময় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
অনেক নেতাকর্মী অনুভূতি প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার সুযোগ তাদের জন্য আবেগঘন একটি মুহূর্ত। কারও চোখে ছিল আনন্দাশ্রু, আবার সবার মুখে ছিল হাসি ও উচ্ছ্বাস। তাদের বিশ্বাস, এই সফর দলের নেতাকর্মীদের মধ্যে নতুন শক্তি ও ঐক্যের বার্তা পৌঁছে দেবে এবং দীর্ঘদিনের ক্লান্তি, দুঃখ-কষ্ট ও হতাশা দূর করতে অনুপ্রেরণা জোগাবে।
সভা শেষে দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত ও শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: নারায়ণ সরকার (নয়ন) (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।