নিউজ ডেস্কঃ- ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক ও গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ ফকরুল আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, থানার ওসি মোঃ সোলেমান মাহমুদ, উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন তালুকদার, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
কলেজের বাংলা প্রভাষক দেলোয়ার হোসেন বাবলু সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রভাষক নাসরিন আক্তার, বিভূতি রঞ্জন বাড়ৈ, দীনেষ জয়ধর, শেখ মাহাবুল আলম, আব্দুস ছালাম তালুকদার, জাকিবুল হক জুয়েল সহ শিক্ষার্থী বৃন্দ। শেষে মরহুম ফকরুল আলমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন ডাসার থানা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।