নিউজ ডেস্কঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ নেতা বদিউজ্জামান মিন্টুর কাঁধে স্নেহভরে হাত রেখে তাঁর জন্য দোয়া করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বদিউজ্জামান মিন্টুর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করেন। তিনি বলেন, দলের প্রবীণ ও ত্যাগী নেতাদের অবদান বিএনপির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা এ দৃশ্যকে দলীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তটি ব্যাপকভাবে আলোচিত হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বদিউজ্জামান মিন্টুর এই আন্তরিক সাক্ষাৎ বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিত অনেকেই মন্তব্য করেন।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: নারায়ণ সরকার (নয়ন) (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।