নিজস্ব প্রতিবেদক: দেশের গণমাধ্যম অঙ্গনে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক নারায়ণ সরকার (নয়ন)।
তিনি দৈনিক ভোরের ঠিকানা পত্রিকার সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
নারায়ণ সরকার (নয়ন) দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন।
তিনি দৈনিক এই বাংলা পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক প্রথম আলয় নির্বাহী সম্পাদক এবং মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিকতায় তাঁর দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ ভোরের ঠিকানা পত্রিকার সম্পাদক পদে নিয়োগ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দায়িত্ব গ্রহণের পর নারায়ণ সরকার (নয়ন) বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই হবে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশের উন্নয়ন, জনস্বার্থ ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে ভোরের ঠিকানাকে আরও সমৃদ্ধ ও আধুনিক গণমাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাব।
গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁর নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফলতা কামনা করেছেন।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: নারায়ণ সরকার (নয়ন) (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।