
নিউজ ডেস্কঃ- ভোরের ঠিকানা পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে ৩০ হাজার ফলোয়ার পূরণ হওয়ায় সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়েছেন ভারপ্রাপ্ত সম্পাদক নারায়ণ সরকার (নয়ন)
অনলাইন সংবাদমাধ্যম ভোরের ঠিকানা পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে ৩০ হাজার ফলোয়ারের মাইলফলক অর্জিত হয়েছে। এই অর্জন উপলক্ষে পত্রিকার সকল পাঠক, দর্শক, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারপ্রাপ্ত সম্পাদক নারায়ণ সরকার (নয়ন)।
তিনি বলেন, “ভোরের ঠিকানা পরিবারের প্রতি আপনাদের ভালোবাসা, আস্থা ও নিরবচ্ছিন্ন সমর্থনের ফলেই আজ আমরা ৩০ হাজার ফলোয়ারের এই গর্বিত মাইলফলকে পৌঁছাতে পেরেছি। আপনাদের এই ভালোবাসাই আমাদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনে আরও অনুপ্রাণিত করবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও দেশ-বিদেশের নির্ভুল, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ দ্রুততম সময়ে পাঠকদের কাছে পৌঁছে দিতে ভোরের ঠিকানা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।
সবশেষে তিনি সকলকে অনুরোধ জানান, পত্রিকার সঙ্গে আগের মতোই যুক্ত থেকে সংবাদ পড়া, শেয়ার করা এবং গঠনমূলক মতামতের মাধ্যমে ভোরের ঠিকানা পরিবারের পাশে থাকার জন্য।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: নারায়ণ সরকার (নয়ন) (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।