মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ইউনিয়নের সুরমা চা-বাগানের ৯ নম্বর বস্তিতে অভিরত ভক্তের নিজ বাসভবনে মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ১০টায় বিশ্ব মঙ্গল, শান্তি ও সকলের কল্যাণ কামনায় শ্রী শ্রী বিপদ নাশিনী পূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজায় এলাকার অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ভক্তিভরে অংশগ্রহণ করেন। পূজা, অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে দেশ, জাতি এবং সমগ্র মানবজাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
পূজার আয়োজক অভিরত ভক্ত উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বী সমাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার আশীর্বাদ ও চরণধূলি কামনা করেন।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: নারায়ণ সরকার (নয়ন) (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।