মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৬টি বগি উল্টে গেছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে উপজেলার মনতলা–শাহাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম ও রেললাইন মেরামতের কাজ শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের দিকে উল্টে পড়ে। এতে রেলপথ ক্ষতিগ্রস্ত হয় এবং ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রাথমিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে রেললাইন মেরামতের কাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।