সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুর শহরের টিবি হাসপাতাল রোড কালি খোলা এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে শাহিদা বেগম (১৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, (শুক্রবার ৩১ অক্টোবর, ২০২৫) সকাল আনুমানিক ৯টার দিকে শাহিদা বেগমের সঙ্গে তার স্বামীর বাক-বিতণ্ডা হয়। এর জের ধরেই অভিমানে শাহিদা বাড়ির পাশের একটি বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
পারিবারিক সূত্র আরও জানায়, নিহত শাহিদা বেগমের স্বামী পেশায় একজন টাইলস মিস্ত্রি এবং তিনি জীবিকার তাগিদে বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করেন।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি কেস) দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।