
নিউজ ডেস্কঃ- মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং জীবনের প্রতিটি ধাপে মায়ের অবদানের কথা তুলে ধরেছেন তিনি। মারুফ পাইক বলেন , “মা দিবস শুধু একটি বিশেষ দিন নয়, বরং মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। মা প্রতিদিনই আমাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন, তাই এই দিনটি তাকে বিশেষভাবে মনে করার দিন।”
নিজের জীবনে মায়ের সবচেয়ে বড় অবদানের কথা বলতে গিয়ে তিনি জানান, কঠিন সময়গুলোতে মায়ের সাহস ও অনুপ্রেরণাই তাকে সামনে এগিয়ে যেতে শক্তি দিয়েছে। তার ভাষায়, “জীবনের প্রতিটি কঠিন সময়ে মা পাশে ছিলেন বলেই আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি।” শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে মারুফ বলেন, অসুস্থ হলে তার মা সারারাত জেগে পাশে থাকতেন।
সেই স্মৃতিই তাকে বুঝিয়েছে— মায়ের ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে আর নেই। মায়ের শেখানো জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার কথাও তুলে ধরেন তিনি। “মা সবসময় বলতেন, কঠিন সময় কখনও স্থায়ী হয় না, ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। এই কথাটাই আমাকে জীবনের অনেক কঠিন মুহূর্তে সাহস দিয়েছে।
সবশেষে মায়ের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়ে তিনি বলেন— “মা তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তোমার ভালোবাসা আর দোয়া ছাড়া আমি কিছুই না। সবসময় এভাবেই পাশে থেকো।

