- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গৌরনদীতে নূরে মোহাম্মাদী দরবারে দুদিনব্যাপী ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে
- আগৈলঝাড়া উপজেলার বিএনপি কর্মী সাদ্দাম হাওলাদার কাবা শরীফকে সামনে রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন
- মাধবপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা, ‘ভিত্তিহীন’
- মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার টাকা ও ১৫ দিনের কারাদণ্ড
- গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আক্কেল আলী সরদারের প্রার্থিতা ঘোষণা,দুই শতাধিক মোটরসাইকেলে শোডাউন
- গৌরনদীর টিটিসি এখন হাঁস মুরগির খামার
Author: ভোরের ঠিকানা
নিউজ ডেস্কঃ- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের গৌরনদীতে নূরে মোহাম্মাদী দরবারে দুদিনব্যাপী ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় গোবর্ধন উত্তর বিজয়পুর শাওড়া এলাকার নূরে মোহাম্মাদী দরবারে। হযরত দয়াল মোরশেদ নবাব শাহ (রাঃ)-এর দরবার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী (ঢাকা)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল। দুদিনব্যাপী এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে হযরত মুহাম্মদ (সা.)-এর শানে গান পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী…
নিউজ ডেস্কঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বরিশালের আগৈলঝাড়ার সৌদি প্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধা মোঃ সাদ্দাম হাওলাদার। একই সঙ্গে তিনি বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে সাদ্দাম হাওলাদার এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার পরিবার ও বংশের অধিকাংশ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তিনি নিজেও দলের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার দাবি, তিনি জাতীয় উপ-নির্বাচন কমিটির সাবেক সদস্য, ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী ও সক্রিয় সদস্য এবং বর্তমানে…
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের ঘটনায় দলীয় নেতাকর্মী পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে। আদালতের নির্দেশে শুক্রবার রাতে মাধবপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মামলাটিকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিকভাবে হয়রানিমূলক দাবি করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ বলেন, রাজনৈতিকভাবে শামসুল ইসলাম কামালকে কোণঠাসা এবং তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল এ মামলা করেছে। তিনি মামলাটির নিরপেক্ষ তদন্ত দাবি করেন। যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরীর দাবি, একটি…
মোঃ মোচ্ছাবির বিল্লাহ, মাধবপুর উপজেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে মামুন আহমেদ রিমন (২০), পিতা—সমসু মিয়া, ছাতিয়াইন, মাধবপুরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অভিযানে আলমগীর, পিতা—ফিরোজ মিয়া, নেত্রকোনাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে…
গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন জনাব আক্কেল আলী সরদার। প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের মাগুরা নতুন বাজার থেকে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় মাগুরা নতুন বাজার থেকে শুরু হওয়া শোভাযাত্রায় প্রায় দুই শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি বাকাই বাজার, ইল্লা বাসস্ট্যান্ড,কমলাপুর তুলাতলা বাজার, পাঙ্গাসিয়া হয়ে ভুরঘাটা বাস স্ট্যান্ডে শোভাযাত্রাটি সমাপ্তি ঘোষনা করেন,এ সময় খাঞ্জাপুর ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় এক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে…
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি কার্যক্রম, আবাসিক কক্ষ ব্যবহার, বাড়িভাড়া ভাতা গ্রহণ, খাবার সরবরাহ, প্রশিক্ষণার্থীদের ভাতা এবং দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। কেন্দ্রটির অধ্যক্ষ আবুল বাশার আল মামুন ও অতিরিক্ত হিসাব রক্ষক আল আমিনের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, সরকারি বিধিবিধান অনুসরণ না করেই প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ আবাসিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। অধ্যক্ষসহ কেন্দ্রের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী টিটিসির অভ্যন্তরে বসবাস করলেও তারা নিয়মিত বাড়িভাড়া ভাতা গ্রহণ করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে সরকারি অর্থের অপচয় ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে অধ্যক্ষ…
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদীতে জন্মনিবন্ধন সনদ আটকে রেখে ৫ হাজার টাকা দাবির অভিযোগকে ‘সত্য নয়’ বলে দাবি করেছেন মেসার্স তাওসীফ ডিজিটাল সেন্টারের স্বত্বাধিকারী মো. তুহিন আকন। এ ঘটনায় হাসিনা বেগম নামে এক নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগকারী হাসিনা বেগমের দাবি, জন্মনিবন্ধনের কাজের জন্য তুহিন আকনের ডিজিটাল সেন্টারে আবেদন করার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সনদটি পৌরসভা থেকে সংগ্রহ করেন তুহিন। পরে সনদ দেওয়ার জন্য তাঁর কাছে ৫ হাজার টাকা দাবি করা হয়। তিনি ১ হাজার টাকা দিতে চাইলেও তুহিন রাজি হননি বলে অভিযোগে উল্লেখ করেন…
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের পচাগলা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের ভেতরে থাকা একটি পরিত্যক্ত ভবন পরিষ্কার করতে যান। এ সময় ভবনের ভেতরে লোহার হুকের সঙ্গে কাপড় প্যাঁচানো অবস্থায় এক যুবকের মরদেহ ঝুলতে দেখেন তারা। দীর্ঘদিন ধরে মরদেহটি সেখানে পড়ে থাকায় শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস খসে পড়েছিল। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশকে…
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা প্রশাসনের এক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তার শিশু সন্তান ও বৃদ্ধ মাকে ঘরে আটকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ওই সরকারি কর্মচারীর গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করেন। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন জুনু আক্তার অভিযোগ করে বলেন, চুনারুঘাট পৌর শহরের ‘মা স্যানিটারি সাপ্লাই’-এর মালিক তার স্বামীসহ তিন ভাই। পারিবারিক সম্পত্তি স্বামীর বড় ভাই এককভাবে নিজের…
নিউজ ডেস্কঃ- মানবিক সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব (GBDC)-এর সাধারণ সম্পাদক এবং গৌরনদী উপজেলা সহায়তা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সানাউল হাওলাদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত ২৯ তারিখ সকাল ১০টার দিকে মোটরসাইকেলে মাহিলাড়া থেকে কাসেমাবাদ যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে তাকে বরিশালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ…
News
প্রকাশক :
মাহমুদুল হাসান মুহিব
+88 01708-017108
mhmuhib.press@gmail.com
ভারপ্রাপ্ত সম্পাদক :
নারায়ণ সরকার (নয়ন)
+88 01704-519653
বার্তা সম্পাদক :
সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল
+88 01966-757466
sb.belal.press@gmail.com
Company
ভারপ্রাপ্ত সম্পাদক :
নারায়ণ সরকার (নয়ন)
+88 01704-519653
Services
বার্তা সম্পাদক :
সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল
+88 01966-757466
sb.belal.press@gmail.com
