- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গৌরনদীতে নূরে মোহাম্মাদী দরবারে দুদিনব্যাপী ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে
- আগৈলঝাড়া উপজেলার বিএনপি কর্মী সাদ্দাম হাওলাদার কাবা শরীফকে সামনে রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন
- মাধবপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা, ‘ভিত্তিহীন’
- মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার টাকা ও ১৫ দিনের কারাদণ্ড
- গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আক্কেল আলী সরদারের প্রার্থিতা ঘোষণা,দুই শতাধিক মোটরসাইকেলে শোডাউন
- গৌরনদীর টিটিসি এখন হাঁস মুরগির খামার
Author: ভোরের ঠিকানা
নিউজ ডেস্কঃ- বরিশালের গৌরনদীতে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে যাত্রা শুরু করেছে আলম তাজ ডায়াগনস্টিক সেন্টার। এখানে নিয়মিত রোগী দেখবেন ডা. মোঃ ইব্রাহিম সরদার। তিনি মেডিসিন, মা ও শিশু স্বাস্থ্য, চর্ম ও যৌন রোগ এবং ডায়াবেটিস সংক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করবেন। প্রচারিত তথ্য অনুযায়ী, ডা. মোঃ ইব্রাহিম সরদার প্রতি শনিবার ও রবিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখবেন। চিকিৎসাসেবা গ্রহণ বা সিরিয়ালের জন্য যোগাযোগ করা যাবে ০১৩০০-১৫১২১৩ নম্বরে। স্থানীয়দের জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটে মাধবপুর থানার হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, তেলিয়াপাড়া বাজার জামে মসজিদের সামনের পাকা সড়কে একটি সন্দেহভাজন মোটরসাইকেলে তল্লাশি চালানো হলে সেখান থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত মো.…
নিউজ ডেস্কঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ নেতা বদিউজ্জামান মিন্টুর কাঁধে স্নেহভরে হাত রেখে তাঁর জন্য দোয়া করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বদিউজ্জামান মিন্টুর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করেন। তিনি বলেন, দলের প্রবীণ ও ত্যাগী নেতাদের অবদান বিএনপির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা এ দৃশ্যকে দলীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তটি ব্যাপকভাবে আলোচিত হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বদিউজ্জামান মিন্টুর এই আন্তরিক সাক্ষাৎ বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিত অনেকেই…
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ ২২ বছর পর বরিশাল আগমন উপলক্ষে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকেলে বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার নির্বাচনে বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল হক শাহীন-এর উদ্যোগে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। আনন্দ মিছিলটি বার্থী বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘ দুই যুগ পর প্রিয় নেতা তারেক রহমানের বরিশাল সফর নেতাকর্মীদের মধ্যে নতুন…
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩নং বহড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সনাতনী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী কৃষ্ণ গোসাই আখড়া-এর নতুন ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুর ১টায় আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আখড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি বাবু বিধান রঞ্জন বিশ্বাস এবং সঞ্চালনা করেন ডা. হরেশ চন্দ্র দেব। সভায় উপস্থিত ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে হবিগঞ্জ জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট দ্বীপেশ…
নিউজ ডেক্স:- বরিশালের আগৈলঝাড়া উপজেলার দুই যুবককে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে জিম্মি করে রাখা, বেতন বঞ্চিত করা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগে গত ৮ জুন ২০২৬ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনাটিতে নতুন মোড় এসেছে। ভুক্তভোগীদের দাবি, সংবাদ প্রকাশের পর তাদের জব্দ করে রাখা পাসপোর্ট ফেরত দেওয়া হয়। একপর্যায়ে তারা ওই জিম্মিদশা থেকে অন্যত্র চলে যেতে সক্ষম হন। পরে পরিবারের পাঠানো বিমান ভাড়ার টাকায় দেশে ফিরেছেন ভুক্তভোগী সৌরভ মোল্লা। তবে আরিফ হোসেন এখনো কম্বোডিয়ায় অবস্থান করছেন। তিনি বর্তমানে আত্মগোপনে থেকে টুকটাক কাজ করে জীবিকা নির্বাহ করছেন বলে জানিয়েছেন। বৈধ কাগজপত্র না থাকায় প্রতিনিয়ত…
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ- হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাট সীমান্তবর্তী সাতছড়ি জাতীয় উদ্যান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আবাসস্থল। উদ্যানের ভেতর ও পাশ দিয়ে চলা মহাসড়ক অতিক্রম করতে গিয়ে প্রতিনিয়ত বানর, হনুমান, উল্লুকসহ বিভিন্ন বন্যপ্রাণী দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে। অতীতে সড়ক পারাপারের সময় বিভিন্ন প্রাণীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে মহাসড়কের ওপর কয়েকটি রোপওয়ে বা ক্যানোপি করিডোর নির্মাণ অত্যন্ত প্রয়োজন। এসব করিডোরের মাধ্যমে গাছে বসবাসকারী প্রাণীরা সড়কে না নেমেই এক পাশ থেকে অন্য পাশে নিরাপদে চলাচল করতে পারবে। বিশ্বের বিভিন্ন দেশে এবং বাংলাদেশের কিছু সংরক্ষিত বনাঞ্চলেও এ ধরনের ব্যবস্থা ইতিবাচক ফল দিয়েছে। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি—সাতছড়ি…
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ- সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ রুবেল মিয়াকে নিয়ে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিবাদকারীদের দাবি, মোঃ রুবেল মিয়া একজন সুনামধন্য, জনবান্ধব ও দায়িত্বশীল জনপ্রতিনিধি। তাই কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধিকে নিয়ে সংবাদ প্রকাশের আগে অভিযোগের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ করা সাংবাদিকতার মৌলিক নৈতিক দায়িত্ব। এ বিষয়ে The Hobigonj Tribune-এর প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে যে, ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই-বাছাই করা হোক। প্রয়োজনে মাধবপুর উপজেলার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে প্রকৃত তথ্য সংগ্রহের…
নিউজ ডেস্কঃ- বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বার্থী এলাকায় বাইতুন নাজাত জামে মসজিদ নামে নতুন মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই মসজিদ নির্মাণ করা হলেও অর্থের অভাবে কাজের গতি ব্যাহত হচ্ছে। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্মাণকাজ সম্পূর্ণ করতে এখনও উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন। ইতোমধ্যে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন দানশীল ব্যক্তি সহযোগিতা করলেও বাকি কাজ শেষ করতে আরও আর্থিক সহায়তা জরুরি। এলাকাবাসী দেশের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ভাই-বোন এবং সকল মুসলিম ধর্মাবলম্বীর প্রতি এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, আল্লাহর ঘর নির্মাণে সামর্থ্য অনুযায়ী দান করা একটি সওয়াবের কাজ এবং এর…
নিউজ ডেস্কঃ- মাদারীপুরের কালকিনি উপজেলায় রমজানপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের সদস্যদের ওপর হামলা,মারধর ও অর্থ ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ চর আইচাকান্দি গ্রামের বাসিন্দা মো. হানিফ বেপারী। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০ জুন সকালে পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন অভিযুক্ত তার ছোট ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে আহত করা হয়। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধরের শিকার হতে হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া অভিযোগে আরও বলা হয়, ২৬ জুন সকালে তার ছেলে রাস্তায় যাওয়ার সময় পুনরায় হামলার শিকার হয়। হামলাকারীরা তাকে মারধরের…
News
প্রকাশক :
মাহমুদুল হাসান মুহিব
+88 01708-017108
mhmuhib.press@gmail.com
ভারপ্রাপ্ত সম্পাদক :
নারায়ণ সরকার (নয়ন)
+88 01704-519653
বার্তা সম্পাদক :
সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল
+88 01966-757466
sb.belal.press@gmail.com
Company
ভারপ্রাপ্ত সম্পাদক :
নারায়ণ সরকার (নয়ন)
+88 01704-519653
Services
বার্তা সম্পাদক :
সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল
+88 01966-757466
sb.belal.press@gmail.com
