
নারায়ণ সরকার নয়ন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাসরকারপাড়ায়হাজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুরমা গ্রামের আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ভাই ফোঁটা উৎসব।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল থেকেই শুরু হয় উৎসবের প্রস্তুতি। দিনব্যাপী নানা ধর্মীয় আচার ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠানে মুখরিত হয় পুরো এলাকা। হিন্দু পরিবারের বোনেরা তাঁদের ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু, মঙ্গল ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।
রাত ৮টা ৩০ মিনিটে শুভ লগ্নে অনুষ্ঠিত হয় মূল আনুষ্ঠানিকতা। প্রাচীন রীতি অনুযায়ী উচ্চারিত হয় চিরচেনা শ্লোক—
“যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই যমের দুয়ারে দিয়া কাটা,
ভাইকে দেই ফোঁটা, আমার ভাই যেন হয় চিরজীবী।”
এই উৎসবে অংশ নিতে ভোরের ঠিকানা প্রতিনিধি মাধবপুর উপজেলার সাংবাদিক বিকাশ বিশ্বাস সুরমা গ্রাম থেকে ইন্ডিয়ার আগরতলা যান, বোনের কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য।
এবারও উৎসবটি অনুষ্ঠিত হয় ধীরেন্দ্র কবিরাজ (দিরু) বাড়িতে। ভাই-বোনের স্নেহ, ভালোবাসা ও মমতায় মুখরিত হয়ে ওঠে পুরো সরকারপাড়া।

