
চট্টগ্রাম চন্দনাইশ প্রতিনিধি: নয়ন দাশ।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার গত ২৭ নভেম্বর শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ১১ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গত ২ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮ টায় দোহাজারী ভেন্যুতে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী খেলা দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দোহাজারী ভেন্যুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম, দোহাজারী প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু, চন্দনাইশ প্রেসক্লাবের সদস্য সচিব সৈকত দাশ ইমন, সাংবাদিক এম ফয়েজুর রহমান, এস এম রাশেদ, ফয়সাল চৌধুরী, রনি দেব, মোঃ তারেক, নয়ন দাশ প্রমুখ।
প্রতিযোগিতায় মোট ২৪টি দল ৬ টি গ্রুপে অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় দোহাজারী হাইওয়েথানা বনাম চিরিংগা হাইওয়ে থানা মুখোমুখি হয়। খেলায় দোহাজারী হাইওয়ে থানা ২-০ সেটে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন এস আই মুরাদ।

