
রিপোর্টঃ- সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।
বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের সন্তান মোক্তার শিকদার,১৯৮৬ সালে মায়ের কাছ থেকে মাত্র ২৩ টাকা নিয়ে বাদাম বিক্রি শুরু করেন,মায়ের দেওয়া ২৩ টাকা এবং মায়ের দোয়ার বরকতে আজকে তিনি একটি সেমাই এবং একটি চানাচুর তৈরি করার কারখানার মালিক।
তার প্রতিষ্ঠানে প্রায় ১০০ জন নারী ও পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে,তিনি কর্মীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেন এবং এলাকার দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনায় নিয়মিত আর্থিক সহযোগিতা প্রদান করেন।
নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার জন্য তিনি বিভিন্ন ব্যাংক ও সামাজিক প্রতিষ্ঠান থেকে সম্মাননা লাভ করেছেন,বিভিন্ন জেলা ও উপজেলায় তার চানাচুর ও সেমাই এর সুনাম রয়েছে,ভোলা,পটুয়াখালী,কুয়াকাটা,শরিয়তপুর,মাদারীপুর সহ বিভিন্ন জায়গার দোকানে গেলে দেখা যায় মোক্তার ভাইয়ের আবার খাবো বিরিয়ানি চানাচুর।
মোক্তার শিকদার জানান একটা সময় আমার পরিবার নিয়ে আমি খুব কষ্টে দিন কাটাতাম,পরবর্তীতে মায়ের দোয়া এবং মায়ের কাছ থেকে টাকা নিয়ে আমি এই ব্যবসা শুরু করি,আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি,পরিবার পরিচালনা করার পাশাপাশি গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি,এটা আল্লাহর দেওয়া একটি নেয়ামত এবং আমার মায়ের দোয়া।

