
গৌরনদী বরিশাল প্রতিনিধঃ- বরিশালের গৌরনদীতে দুর্ধর্ষ এক চুরির ঘটনা ঘটেছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ইফতারের আগ মুহূর্তে পৌরসভার ৩ নং ওয়ার্ড বড় কসবা গ্রামের বাসিন্দা খোকন তালুকদারের বসত বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে। তার বাবা মজিবর রহমান তালুকদার জানান চাকুরি সূত্র তার সন্তান খোকন চট্টগ্রাম থাকেন। খোকনের স্ত্রী সন্তান তার কাছে বেড়াতে চট্টগ্রাম গেলে বাসায় তিনি থাকেন।
তবে সারাদিন রোজা রাখার পরে ইফতার করার জন্য বাসা তালা মেরে তিনি মসজিদে ইফতার এবং নামাজের উদ্দেশ্যে যান। তিনি মসজিদে অবস্থানকালে আগে থেকে ওত পেতে থাকা চোর চক্র বাসার জানালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে ঘরে থাকা মূল্যবান মালামাল নিয়ে যান। তিনি আরো জানান এ সময় ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে রুপার চেইন নগদ টাকা এবং ঘরের মূল্যবান আসবাবপত্র নিয়ে যায় চোর চক্র। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এলাকার কিছু চিহ্নিত মাদক সেবীরা এমন কর্মকাণ্ড ঘটাতে পারে। তবে ভুক্তভোগীর পরিবার কারো নাম প্রকাশ করেননি। তবে তারা জানান এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের থেকে অনেক অবনতি হয়েছে এলাকায় প্রায় সময় টুকটাক ছোটখাটো চুরির ঘটনা ঘটেই থাকে।
এলাকাবাসী জানান এই এলাকায় মাদক সেবীদের সংখ্যাও আগের থেকে অনেক বেড়েছে। ঈদকে সামনে রেখে চোরচক্র আরো সক্রিয় হয়ে উঠেছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তারিক হাসান রাসেল জানান এই ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি লিখিত অভিযোগ পেলে থানা পুলিশ তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

