
নিউজ ডেস্কঃ- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের গৌরনদীতে নূরে মোহাম্মাদী দরবারে দুদিনব্যাপী ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় গোবর্ধন উত্তর বিজয়পুর শাওড়া এলাকার নূরে মোহাম্মাদী দরবারে। হযরত দয়াল মোরশেদ নবাব শাহ (রাঃ)-এর দরবার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী (ঢাকা)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।
দুদিনব্যাপী এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে হযরত মুহাম্মদ (সা.)-এর শানে গান পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী রজ্জব দেওয়ান এবং তার শিষ্য রুহুল আমিন দেওয়ান। তাদের পরিবেশিত সংগীতে উপস্থিত দর্শক ও ভক্তবৃন্দ মুগ্ধ হন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক বাচ্চু শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা শহীদ, রিয়াজ ভূইয়া, জসিম শরীফ,মাইজভান্ডার দরবারের খলিফা রিপন হাওলাদারসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুদিনব্যাপী মাহফিল পরিচালনা ও আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফয়সাল শিকদার, রাসেল ফকির, একরাম শিকদার, মামুন সরদার, রিপন সরদার, মাসুদ সরদার ও রবিউল শিকদারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

