
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ- সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ রুবেল মিয়াকে নিয়ে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
প্রতিবাদকারীদের দাবি, মোঃ রুবেল মিয়া একজন সুনামধন্য, জনবান্ধব ও দায়িত্বশীল জনপ্রতিনিধি। তাই কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধিকে নিয়ে সংবাদ প্রকাশের আগে অভিযোগের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ করা সাংবাদিকতার মৌলিক নৈতিক দায়িত্ব।
এ বিষয়ে The Hobigonj Tribune-এর প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে যে, ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই-বাছাই করা হোক। প্রয়োজনে মাধবপুর উপজেলার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে প্রকৃত তথ্য সংগ্রহের পর সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবাদকারীরা আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়, যা একজন ব্যক্তির সম্মানহানির কারণ হতে পারে। তারা সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, এমন সাংবাদিকতাই সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে কল্যাণকর।
এই প্রত্যাশা থেকেই সংশ্লিষ্ট সংবাদের প্রতি প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

