
চট্টগ্রাম চন্দনাইশ প্রতিনিধি : নয়ন দাশ।
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে বিষাক্ত সাপের কামড়ে যুবক আবদুল কায়েম (১৮) গুরুতর আহত হয়। তাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গত ২৪ নভেম্বর রাতে দোহাজারী সদর প্রয়াত সাংবাদিক এমএ রাজ্জাক রাজের বাড়ীর মোঃ আবদুল করিমের ছেলে মোঃ আবদুল কায়েমকে ঘরের ভিতরে বিষাক্ত সাপে কামড় দেয়। সাপের কামড়ে আহত হওয়ার পর তাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।
সে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যমকর্মী হাজী মোহাম্মদ শহিদুল ইসলাম।

