
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ।
চট্টগ্রামের চন্দনাইশে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কৃষক পর্যায়ে চারা উৎপাদন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৭ জুলাই শুক্রবার চট্টগ্রামের চন্দনাইশের রায় জোয়ারা এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই চারা উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চন্দনাইশ, চট্টগ্রামের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কৃষক পর্যায়ে আমন ধানের চারা উৎপাদন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মোহাম্মদ আমিন উর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ও আরো উপস্থিত ছিলেন মহাপরিচালক ঢাকা খামার বাড়ী মোঃ আব্দুল রহিম, চট্টগ্রাম আঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ,
চট্টগ্রাম উপপরিচালক আপ্রু মারমা, রঘুনাথ নাহা (উদ্যান) আতিরিক্ত উপপরিচালক চট্টগ্রাম। উপজেলা কৃষি অফিসার মোঃ আজাদ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইসতিয়াক মোঃ আরিফ, রুপায়ন চৌধুরী, ও দোহাজারী পৌরসভার উপসহকারি সৈকত বড়ুয়া সহ চন্দনাইশের সকল উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যার কারণে কৃষিখাতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এই ধান উৎপাদন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক পর্যায়ে উন্নত মানের ধান চারা উৎপাদন ও তা দ্রুত বীজ ধান ও সার বিতরণ করার মাধ্যমে চন্দনাইশসহ আশেপাশের এলাকার কৃষি অর্থনীতি আবারো ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

