
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটে মাধবপুর থানার হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, তেলিয়াপাড়া বাজার জামে মসজিদের সামনের পাকা সড়কে একটি সন্দেহভাজন মোটরসাইকেলে তল্লাশি চালানো হলে সেখান থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত মো. আলী (পিতা: ইউনুস মাদবর), সাং- মীর আলী মাদবর কান্দি, উপজেলা জাজিরা, জেলা শরীয়তপুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

