
আরাফাত হোসেন (কালকিনি) প্রতিনিধি
আজ ১৩/১০/২৫ ইং সোমবার বিকেলে গোপালপুর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -৩ আসনে হাত পাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা আজিজুল হক এর গণসংযোগ অনুষ্ঠিত হয়। হাত পাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুল হক কালকিনি উপজেলার গোপালপুর বাজারে দোকানদার, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
মাওলানা আজিজুল হক নির্বাচিত হলে ব্যবসায়ী ও দোকানদারদের চাঁদাবাজ,সন্ত্রাস, দখলদারমুক্ত বাজার গঠনের প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালপুর ইউনিয়ন ও ডাসার উপজেলার বিভিন্ন দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

