
নারায়ণ সরকার নয়ন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়া হাটি বাজার সংলগ্ন মোহনপুর ফিলিং স্টেশন প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সাজান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান মিয়া (৬ নং শাহজাহানপুর), যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল মোঃ আব্দুল রাজ্জাক, মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রচার সম্পাদক এম এস রিপন মিয়া, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুবদল নেতা মোঃ খেজুর খান (সোহেল), শ্রী তপন দেব নাথ, যুবদল নেতা মোহাম্মদ কুদ্দুস মিয়া এবং সাবেক ছাত্রদল সভাপতি শাহজাহানপুর ইউপি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে যুবদলসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায়ও বিশেষ দোয়া করা হয়।
শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

