
বিকাশ বিশ্বাস মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে চেক জালিয়াতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন নিশান এনজিওর মালিক মঈন উদ্দিন বেলালের বড় শ্যালক মাঈনুল উদ্দিন মানিক।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর তেমোনিয়া গোলচত্বর হইতে ১.৫০ গজ উত্তরে ঢাকা সিলেট মহাসড়ক পশ্চিম পাশে ৭ নং জগদীশ পুর ইউনিয়নে অবস্থিত ঢাকা মোটর দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন হরষপুর পুলিশ ফাঁড়ি (তেলিয়াপাড়া) ইনচার্জ খায়রুল বশর এর নেতৃত্বে এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাঈনুল উদ্দিন মানিকের বিরুদ্ধে একটি চেক জালিয়াতি মামলা চলমান রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

