
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা গোলচত্ত্বর এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হরষপুর পুলিশ ফাঁড়ির (তেলিয়াপাড়া) একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত যুবকের নাম সোহেল (৩২)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার কামরাপুর গ্রামের মৃত হাছনের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ বলেন,গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

