
নিউজ ডেস্কঃ- বাঙালির প্রতিটি রান্নাঘরে কম-বেশি খাবারের ময়লাযুক্ত রকমারি বাসন থাকে। যা পরিষ্কারের জন্য বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয়। কেউ তরল ব্যবহার করেন, কেউ আবার সাবান ব্যবহার করেন। চিরাচরিত এই নিয়মের বাইরে অনেকেই আবার লেবু ব্যবহার করেন। লেবু স্বাভাবিকভাবেই খুবই উপকারী।
লেবুই আবার থালা-বাসন থেকে ময়লা দূর করে ঝকঝকে পরিষ্কার করে এবং দুর্গন্ধমুক্ত করে থাকে। কিন্তু এ ক্ষেত্রে লেবু কীভাবে ব্যবহার করতে হয়, তা অনেকেরই জানে না। এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তাহলে এ বিষয়ে জেনে নেয়া যাক।
লেবু ও বেকিং সোডা: লেবুর রস বা খোসার সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। মিশ্রণটি দিয়ে প্লেট-বাটি, গ্লাস-জগসহ অন্যান্য প্রয়োজনীয় বাসন মেজে নিন। এতে করে কড়াইতে থাকা পোড়া দাগ, কাপের চা-কফির দাগ সহজেই তুলতে পারবেন। স্পঞ্জে লেবুর রস ও বেকিং সোডা দিয়ে ভালো করে বাসন মেজে নিতে হবে। যা সাবানের বিকল্প হিসেবে বাসন ধোয়ার দুর্দান্ত উপাদান।
লেবু ও লবণের স্ক্রাব: লবণ বাসনের স্ক্রাব করতে সহায়তা করে। অন্যদিকে লেবুর রস বাসনের দাগ ও দুর্গন্ধ দূর করে। এ জন্য লেবু কয়েক টুকরো করে নিন। এবার তাহলে লবণের ছিটা দিয়ে বাসন মেজে নিন। ননস্টিকের প্যান, কড়াই পরিষ্কার করতে লবণ ও লেবু ব্যবহার করলে ভালো উপকার পাবেন। এ উপাদান ব্যবহার করলে ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করতে হবে।

