
নিউজ ডেস্ক- মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুলতান হাওলাদারের মায়ের রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২ এপ্রিল উত্তর রমজানপুর দক্ষিণ কান্দি
এক ধর্মীয় পরিবেশে আয়োজিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মাদারীপুর জেলা প্রশাসক
মাশুকুর রহমান মাশুক,মাদারীপুর জেলা সদস্য সোবহান চৌকিদার,গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূইয়া,সাবেক ইউপি সদস্য সুলতান হাওলাদার এবং গৌরনদী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

