
সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলালঃ- গতকাল সোমবার ২৪ নভেম্বর ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নীলখোলা নামক স্থানে মোটরসাইকেল চালানোর সময় সড়ক দুর্ঘটনায় আহত হন গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক,দক্ষিণ অঞ্চলের গৌরনদী প্রতিনিধি সাংবাদিক সৈয়দ নকিবুল হক।
আজ ২৫ নভেম্বর সন্ধ্যায় তার নিজ বাসভবনে শারীরিক খোঁজখবর নিতে ছুটে যান,গৌরনদী প্রেসক্লাব এর প্যানেল আহ্বায়ক ও গৌরনদীর সিনিয়র সাংবাদিক মাইটিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া,গৌরনদী উপজেলা প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাব এর সদস্য সময়ের কণ্ঠস্বর গৌরনদী উপজেলা প্রতিনিধি মোল্লা ফারুক হাসান।
এ সময় উপস্থিত সাংবাদিকরা তার সার্বিক শারীরিক অবস্থার খোঁজ নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন,সাক্ষাৎ শেষে সৈয়দ নকিবুল হক তাদের দোয়া কামনা করেন।

