
নিউজ ডেস্কঃ- বরিশালের গৌরনদী পৌরসভা আসন্ন নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ ইয়াদুল ইসলাম। তিনি নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়ন ও জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রার্থী মোঃ ইয়াদুল ইসলাম ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব।
এদিকে, ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকেও তার জন্য শুভকামনা ও সমর্থনের কথা জানানো হয়েছে। স্থানীয়দের আশা, একজন যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
উল্লেখ্য, আসন্ন এই পৌর নির্বাচনকে ঘিরে এলাকায় ইতোমধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং প্রার্থীরা জোর প্রচার-প্রচারণা চালিয়ে

