Author: ভোরের ঠিকানা

রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান। এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বিএনপি’র কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। এক সময়ের আলোচিত ছাত্রনেতা সজল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছ বিএনপি। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে দলটির পক্ষ…

Read More

রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান। শীতের তীব্রতা বাড়তে থাকায় মধ্যরাতে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড। গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ও মহাসড়ক আসপাশ ফুটপাত ও খোলা স্থানে অবস্থান করা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম ও সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান উপস্থিত থেকে শীতার্তদের খোঁজখবর নেন এবং তাদের হাতে কম্বল তুলে দেন। হঠাৎ মধ্যরাতে সরকারি কর্মকর্তাদের এমন উদ্যোগে খুশি ও আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। ইউএনও বলেন, “তীব্র শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই আমরা…

Read More

রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের খবরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। এই প্রত্যাশার প্রহর গুনছেন বিএনপির আইন বিষয়ক দুই পরিচিত মুখ—ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন তারা। খোকন ও সজল দুজনেই মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। নেতাকর্মীরা আশাবাদী, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরলে বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে

Read More

গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান। গৌরনদী সাংবাদিক ফোরামের উদ্যোগে গৌরনদী-আগৈলঝাড়া সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন ও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী-আগৈলঝাড়া সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার। প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে আইনশৃঙ্খলা…

Read More

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের নিপীড়িত, বঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাংবাদিক নারায়ণ সরকার (নয়ন)। পেশাগত সততা, মানবিক দায়বদ্ধতা ও নৈতিকতাকে শক্তি করে তিনি দীর্ঘদিন ধরে সমাজের অসংগতি, অনিয়ম ও অন্যায়ের চিত্র সাহসিকতার সঙ্গে তুলে ধরছেন। বর্তমানে তিনি দৈনিক এই বাংলা পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সংগঠিত করা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মাধবপুর রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক হিসেবে। এছাড়াও তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কাজের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তিনি মাধবপুর উপজেলা বিডিও গ্রাফিক্স এসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে…

Read More

গৌরনদী বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান। গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইবুনাল-৩ এর বিচারকার্যের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে গৌরনদী উপজেলাসহ বরিশাল জেলায় আইনজীবী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে আনন্দের ছোঁয়া লেগেছে। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের সন্তান। অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে আইন পেশায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাঁর এই সাফল্যে…

Read More

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে প্রথমবারের মতো চার দিনব্যাপী ১ম ফ্রেন্ডশিপ ক্যাম্প শুরু হয়েছে। কলেজ প্রাঙ্গণে ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এ ক্যাম্প চলবে। বুধবার (১৮ ডিসেম্বর) ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের দাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এফ.এ.এম শাহজাহান। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দক্ষতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মো. সেলিম (সিলেট বিভাগীয় স্কাউট রোভার লিডার প্রতিনিধি), প্রফেসর…

Read More

রংপুর প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিড়িয়ার পাড় নামক এলাকার ব্রিজের নিচ থেকে এক মাদ্রাসার শিক্ষকের লাশ উদ্ধার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই এলাকার একটি তামাক চাষের জমিতে পানি দিতে গিয়ে এক কৃষক ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে গঙ্গাচড়া মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত রবিউল ইসলামের বড় ভাই মাসুদ বলেন, আমার ভাই মাওলানা মোঃ রবিউল ইসলাম আল মাদরাসাতুল মদীনা পূর্বগোপিনাথ পুর নজিরের হাট মাদ্রাসায় শিক্ষকতা করতেন । অর্থনৈতিক ভাবে অসচ্ছল হওয়ায় শিক্ষকতার পাশাপাশি অটোরিকশা চালাতেন।…

Read More

চট্টগ্রাম চন্দনাইশ প্রতিনিধি: নয়ন দাশ। চট্টগ্রামের চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে ১২ ডিসেম্বর শুক্রবার সকালে গরীব অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ ও শীতকালীন কম্বল বিতরণ করে মাসব্যপী বাণিজ্য মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় সংগঠনের সাধারণ সম্পাদক তাহিয়া সুলতানার সভাপতিত্বে খাবার বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম রাহী। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য যথাক্রমে- মোঃ কাজী মিজবাহ উদ্দীন, নারগিস সুলতানা, রুজি আক্তার, আদনীন মরিন, শাহনাজ আক্তারসহ উপস্থিত স্থানীয় গণমাধ্যম কর্মী। এই সময় সংগঠনের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম রাহী বলেন, গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ…

Read More

নারায়ণ সরকার নয়ন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে কোনো পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। শীতের এই সময়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা। জানা গেছে, রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভুক্তভোগী ফয়জুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করেই এসে ঘর ভেঙে দিয়েছে। আমরা প্রায় ২৫ বছর ধরে নিয়মিত পৌরসভার হোল্ডিং ট্যাক্স দিয়ে আসছি। এখন মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। প্রশাসনের কাছে…

Read More