
স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের উদ্যোগে ঢাকার একটি মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী আইনজীবীর সদস্যরা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। উপস্থিত সবাই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আয়োজক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতা প্রত্যাশা করে দেশবাসীর কাছেও দোয়া কামনা করেন।

