
সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল
বরিশালের গৌরনদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমের সঙ্গে গৌরনদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলা হলরুমে গৌরনদী সাংবাদিক ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক মো. মনিরুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. নাসির উদ্দিন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক প্রমুখ।
সভায় আরও বক্তব্য দেন গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি হাফেজ মো. মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক কাজী বায়েজিদ রনি, মো. লোকমান হোসেন রাজু, যুগ্ম সদস্য সচিব মো. ইয়াদুল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল নোমান, সদস্য নারগিস সুলতানা, মো. মাসুদ সরদার, মো. জসিম হাওলাদার, মো. রুহুল আমিন, এস. এম. নজরুল ইসলাম,জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক ভোরের ঠিকানা এর বার্তা সম্পাদক সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল,মোঃ সিফাত হোসেন সাগর।
সভা সঞ্চালনা করেন গৌরনদী সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. কাজী বায়েজিদ রনি,সভায় নবাগত ইউএনও ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম গৌরনদীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

