
রিপোর্টঃ- সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলালঃ- বরিশালের গৌরনদীতে প্রচণ্ড তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে মানবতার বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন।অতিরিক্ত গরমে রাস্তায় কর্মরত ভ্যানচালক ও রিকশাচালকদের কষ্ট লাঘবে এগিয়ে আসে সংগঠনটি। তাদের উদ্যোগে বিভিন্ন সড়কে থাকা শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করা হয় বিশুদ্ধ পানি, স্যালাইন এবং বিস্কিট।
১২ই এপ্রিল রোজ রবিবার সকাল ১২ ঘটিকার সময় গৌরনদী বাস-স্ট্যান্ডে কর্মরত ভ্যানচালক ও রিকশাচালকদের কষ্ট লাঘবে এগিয়ে আসে সংগঠনটি।এ সময়ের সংগঠনটির সাধারণ সম্পাদক,সেজান আহমেদ পিয়াল, প্রচার সম্পাদক,আল নোমান ইসলাম সহ আরো অন্যান্য সদস্যের উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের সদস্যরা জানান, তীব্র গরমে এসব খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকেন। তাই তাদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। উপকারভোগী রিকশাচালক ও ভ্যানচালকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

