
চট্টগ্রাম চন্দনাইশ প্রতিনিধি : নয়ন দাশ।
চট্টগ্রাম চন্দনাইশে পরবিার পরকিল্পনা অধদিপ্তররে কর্মরত র্কমচারীরা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে অধিকার আদায় ঐক্য পরষিদের উদ্যোগে র্কমবরিতি ও শান্তিপূর্ণ অবস্থান র্কমসূচি পালন করেন।
২ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে চন্দনাইশ উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করনে। ঐক্য পরিষদের চট্টগ্রাম জেলা আহবায়ক মোঃ কুতুব উদ্দনিরে নেতৃত্বে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন অনুষ্ঠানে বক্তব্য রাখনে, এফডবিউভি চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি শামীম আরা আক্তার, এফডবিউএ এর চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি রানু আক্তার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, এফপিআই চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি জামাল আহমদ প্রমুখ। এই সময় বক্তারা বলেন প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কেন্দ্র ঘোষিত ১০ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলমান এবং সেবা সপ্তাহ বয়কট করা হবে। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণাসহ আন্দোলন বেগবান করা হবে।

