
নারায়ন সরকার (নয়ন) হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিতার হাতে কন্যা হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মতিলাল দাস নামের এক ব্যক্তি পারিবারিক কলহের জেরে তার মেয়ে পূর্ণিমা রানী দাস (২৫)-কে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক পিতা মতিলাল দাসকে আটক করে। মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

