
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
গত শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) দুপুর ২টার দিকে হবিগঞ্জ সদর থানার ৩নং ওয়ার্ডের গার্নিং পার্ক এলাকা থেকে এক শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির পরিবার হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
জিডি প্রাপ্তির পরপরই হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সক্রিয় তৎপরতা এবং হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রযুক্তিগত সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বল্প সময়ের মধ্যেই নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পরবর্তীতে আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫ খ্রি.) পুলিশ সুপার হবিগঞ্জের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার হবিগঞ্জ ঘটনাটিতে দ্রুত ও সমন্বিত অভিযানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে হবিগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।”

