
রিপোর্টঃ- সাহিন হাওলাদার।
সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুর দক্ষিন কান্দি যুব সমাজ স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মাসজিদ,সড়কের পাশে এবং গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধি করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ।
কর্মসূচিতে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এতে অংশ নেন। আয়োজকরা জানান, সমাজের কল্যাণে ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবেন।

