
নিউজ ডেস্কঃ- নিরাপদ থাকার কথা যেখানে, সেখানে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন নারীরা,বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর এলাকাতে এক যুবকের বিরুদ্ধে উঠেছে ভয়ংকর অভিযোগ।
নাজিরপুর এলাকার রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন স্কুল-কলেজগামী ছাত্রীসহ সাধারণ মানুষ। কিন্তু অভিযোগ উঠেছে—এই পথেই ঘটে যাচ্ছে অস্বস্তিকর ঘটনা।”
“স্থানীয়দের দাবি, ইলিয়াস সিকদার নামের এক যুবক দীর্ঘদিন ধরে মেয়েদের দেখলেই অশোভন আচরণ ও ইভটিজিং করে আসছেন। আমরা অনেকবার দেখেছি, এটা খুবই খারাপ কাজ। মেয়েরা নিরাপদ না।
এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে।
এলাকাবাসীর অভিযোগ,বারবার সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। এতে করে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।”
এখন এলাকাবাসীর দাবি—দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক, যাতে এমন ঘটনা আর না ঘটে।

