
গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসানঃ
আসন্ন বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খোকন ফকিরের নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। ইতোমধ্যে তিনি ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে জানা গেছে।
নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যানার-ফেস্টুন টানিয়ে সমর্থন ও দোয়া চাওয়া হচ্ছে। প্রচারিত ব্যানারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক খোকন ফকির স্থানীয় জনগণের কাছে সমর্থন কামনা করেছেন।
ব্যানারে উল্লেখ রয়েছে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাটাজোর ইউনিয়ন শাখার সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। প্রচার-প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার টানানো হচ্ছে।
স্থানীয় ভোটাররা জানান, তারা একজন যোগ্য, সৎ ও উন্নয়নমুখী প্রার্থীকে নির্বাচিত করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চান।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গৌরনদীর বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাটাজোর ইউনিয়নে মোঃ খোকন ফকির ।
গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনের আওতায় সাতটি ইউনিয়ন রয়েছে এর ভিতরে সাতটি নয়নের বিভিন্ন জনসাধারণের সাথে কথা বলে জানা যায় ভোটের মাঠে তারা ইয়াং জেনারেশন ও যুবককে চেয়ারম্যান হিসেবে ভোট দিয়ে বিজয় করতে চায়।

