
গৌরনদী বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান।
গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইবুনাল-৩ এর বিচারকার্যের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে গৌরনদী উপজেলাসহ বরিশাল জেলায় আইনজীবী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে আনন্দের ছোঁয়া লেগেছে।
তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের সন্তান। অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে আইন পেশায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তাঁর এই সাফল্যে গৌরনদীর সর্বস্তরের মানুষ, আইনজীবী সমাজ এবং দলীয় নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন

