
গৌরনদী বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান।
গৌরনদীতে কর্মীবান্ধব সাবেক ছাত্রনেতা ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধা
মোঃ শামীমুল হক শামীম গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
রাজনীতির দূর সময়ে দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সহযোগিতা করা এবং একজন সাহসী সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সরব উপস্থিতি সবসময়ই নেতাকর্মীদের মাঝে অনুপ্রেরণা জুগিয়েছে।
বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজপথে থেকে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন তিনি। এ সময় আন্দোলনে অংশ নিতে গিয়ে আহতও হন এমডি শামীম।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, তার নেতৃত্বে গৌরনদী পৌর বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
মোঃ শামীমকে গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা

