
গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান।
গৌরনদী সাংবাদিক ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) গৌরনদীতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান।
রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ, হান্নান শরীফ, গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল, বরিশাল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইয়েদুল আলম সেন্টু খান, এম এ গফুর, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ গোলাম মোর্শেদ মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির শরিফ, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজা, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ শামীমুল হক শামীম,
পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, সদস্য সচিব গোলাম মাহতাব সরদার।যুবদল নেতা মোঃ সিরাজ সরদার, যুবদল নেতা মোঃ বাবুল দর্জি,যুবদল নেতা মোঃ রাইসুল ইসলাম রাশেদ সরদার,
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিক মোঃ খোকন আহমেদ হীরা, কোষাধ্যক্ষ মোঃ জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ আলী বাবু, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোঃ মোল্লা ফারুক, মোঃ তারিম হাসান রাজিব, কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি শেখ লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মোঃ সাদাৎ হোসেন ওয়াসিম ও গৌরনদী সাংবাদিক ফোরামের সম্মানিত সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী বায়েজিদ হাসান রনি ও মোঃ সুমন তালুকদার। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক, গৌরনদী সাংবাদিক ফোরাম।

