
নিউজ ডেস্কঃ- পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেলজিয়াম প্রবাসী সমাজসেবক কাজী আসাদুজ্জামান নবীন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। বার্থী ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।”
তিনি আরও বলেন, প্রবাসে থাকলেও জন্মভূমির মানুষের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ সবসময় রয়েছে। এলাকার উন্নয়ন ও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বার্তায় তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের অনুরোধ করেন।
শেষে তিনি বার্থী ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

