
নিউজ ডেস্কঃ- আসন্ন বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে শুরু হয়েছে আগাম নির্বাচনী আমেজ। এরই মধ্যে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে প্রায় ৫ হাজার টি-শার্ট বিতরণ করে আলোচনায় এসেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী কালাম।
বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে এসব টি-শার্ট বিতরণ করা হয়। এ সময় তরুণ-যুবক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
স্থানীয়রা জানান, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। তবে কাজী কালামের এমন ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা আয়োজন সাধারণ মানুষের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী কালাম বলেন,বার্থী ইউনিয়নের মানুষ আমার পরিবারের মতো। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই ক্ষুদ্র আয়োজন করেছি। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার পথচলার অনুপ্রেরণা।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বার্থী ইউনিয়নে আগাম নির্বাচনী পরিবেশ ইতোমধ্যেই জমে উঠতে শুরু করেছে। সামাজিক ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। আর বুধবারের এই টি-শার্ট বিতরণ কর্মসূচি এখন পুরো ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

