
নিউজ ডেস্কঃ- পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী উপজেলাবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গৌরনদী উপজেলার কৃতি সন্তান ভোরের ঠিকানা’র বার্তা সম্পাদক সাংবাদিক সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদ-উল-আযহা। এই ঈদ ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং ড্রেন, খাল-বিল ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সাকিবুল্লাহ বিলাল বলেন, পরিচ্ছন্নতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি সুন্দর, সুস্থ ও দুর্গন্ধমুক্ত গৌরনদী গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তাই নিজ নিজ দায়িত্বশীল অবস্থান থেকে সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকলের কোরবানি কবুল হওয়ার প্রার্থনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে পুনরায় সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক

