
সোহাগ কাজী,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আয়োজনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধকল্পে শিক্ষার্থীদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম,, বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আ জ ম কামাল সভাপতিত্বে ছিলেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি আজিজুল আরফান প্রিন্স, সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। এছাড়াও কার্যক্রম বাস্তবায়নে ছিলেন সহ সভাপতি আহসানুল আলম স্বরন, অর্থ সম্পাদক লিজা আক্তার,নারী ও শিশু বিষয়ক সম্পাদক সালমা আক্তার, ক্রিয়া সম্পাদক সৈকত হোসেন ও শিবচর উপজেলা সদস্য শ্রাবনী ইসলাম।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ শেষে অতিথিরা দেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও এর প্রতিকারে আমাদের করনীয় ও সচেতনতামুলক বক্তব্য প্রদান করেন।

