
গৌরনদী, বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান:
গৌরনদী পৌরসভার উত্তর গেরকুল এলাকার মোল্লা বাড়ি জামে মসজিদে ১৫ মার্চ, রবিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক
মোঃ শামিমুল হক শামীমসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতা-কর্মীরা।
ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাহফিলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়

