Author: ভোরের ঠিকানা

ঈশ্বরদী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নবঘোষিত কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও অযোগ্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে—এমন অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবি জানিয়েছে ছাত্রদলের একাংশ। বুধবার (২২ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “২১ অক্টোবর ২০২৫ তারিখে ঘোষিত ১২ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে অযোগ্য ও ছাত্রলীগের পদধারী ব্যক্তিদের রাখা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে।” তিনি দ্রুত নতুন করে যোগ্য ও…

Read More

আব্দুর রাজ্জাক (রংপুর) প্রতিনিধি :  গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে রংপুরের গঙ্গাচড়া উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে রংপুর জেলা গণঅধিকার পরিষদ। জেলা কমিটির অনুমোদনে গতকাল ২০ অক্টোবর এই কমিটি প্রকাশ করা হয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই সারাদেশে পৌরসসভা, জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি অনুমোদন দিচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০ অক্টোবর গণঅধিকার পরিষদের সভাপতি জেলা সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ (তুষার) এর স্বাক্ষরিত কমিটিতে ইন্জি: মো: আব্দুল মোতালেবকে সভাপতি,মো : সজিব মিয়াকে সাধারণ সম্পাদক এবং কেবলাজান সজিবকে সাংগঠনিক সম্পাদক করে ১০২ সদস্য করে ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়।…

Read More

নারায়ণ সরকার নয়ন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আশিক তাঁতিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে হরুষপুর পুলিশ ফাঁড়ি (তেলিয়াপাড়া) ইনচার্জ খাইরুল বাশারের নেতৃত্বে এসআই জয়পাল অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। আটক আশিক তাঁতি তেলিয়াপাড়া চা-বাগানের বাসিন্দা বিষু তাতীর ছেলে। তল্লাশির সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ জানান, আটককৃত আশিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাংবাদিকতার অঙ্গনে নতুন দিগন্ত খুলে দিচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক ভোরের ঠিকানা। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সংবাদকর্মী ও লেখক নিয়োগের ব্যাপক অভিযান। এই উদ্যোগের মাধ্যমে সুযোগ পাচ্ছেন নতুন প্রজন্মের উদ্যমী তরুণ-তরুণীরা, যারা সমাজের সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কলম ধরতে আগ্রহী। দৈনিক ভোরের ঠিকানা বিশ্বাস করে— “সত্য বলার সাহসই একজন সাংবাদিকের সবচেয়ে বড় যোগ্যতা।” তাই এখানে একাডেমিক ডিগ্রির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আগ্রহ, দায়িত্ববোধ ও লেখার প্রতি ভালোবাসাকে। 🔹 যা যা খুঁজছে ‘দৈনিক ভোরের ঠিকানা’ জেলা ও উপজেলা প্রতিনিধি বিশ্ববিদ্যালয় সংবাদদাতা তরুণ লেখক ও ফিচার রাইটার 🌟 বিশেষ সুযোগ…

Read More

মোঃ মেহেদী হাসান,গৌরনদী বরিশাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সংবিধানে আল্লাহর প্রতি সর্বপ্রথম আস্থা ও বিশ্বাস (বিসমিল্লাহির রাহমানির রাহিম) স্থাপন করেছিলেন এবং বিএনপি ক্ষমতায় আসলে তা পুনর্বহাল করা হবে। আমি যদি দলের মনোনয়ন নাও পাই তবুও আমি আপনাদের পাশে থাকবো। তবে তিনি আশাবাদী জনগন তাদের দোয়ায় ধানের শিষকেই রাখবেন। সোমবার (২০অক্টোবর ) জাতীয় দৈনিক ইনকিলাব-কে মুঠোফোনের মাধ্যমে জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যত সদস্য, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি , জননন্দিত নেতা এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন আপনাদের যেকোনো সমস্যায় যদি তিনি কাজে…

Read More

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।রোববার (১৯ অক্টোবর) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। পাশাপাশি অর্থ লেনদেনে সন্দেহজনক তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি। একইদিন সাভার উপজেলার আলোচিত সাবেক চেয়ারম্যান রাজীবের বিরুদ্ধেও মামলার অনুমোদন দিয়েছে কমিশন। আবুল হাসানাত আব্দুল্লাহ হলেন শেখ হাসিনার ফুফাতো ভাই। যিনি বরিশাল-১ আসন থেকে ৫ বার সংসদে প্রতিনিধিত্ব করেছেন। আওয়ামী সরকারের পতনের পর তার…

Read More

অনিক কুমার দাস,কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি       কুমিল্লা জেলাকে বিভাগ বাস্তবায়নের দাবীতে পুরো শহর জুরে এক বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয় (১৮ই অক্টোবর)রোজ শনিবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ সমাবেশে পূবালী চত্বর পূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে লিবার্টি চত্বর, রানীরবাজার, পুলিশ লাইন, রাজগঞ্জ ও টমছম ব্রিজ সহ শহরের প্রধান সড়ক গুলোতে। দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে যোগ দেন এ মহাসমাবেশে। প্রত্যেকের হাতে ছিল “কুমিল্লা নামে বিভাগ চাই”লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা। কুমিল্লার নামেই বিভাগ চাই এবং তুমি কে, আমি কে কুমিল্লা কুমিল্লা, এই নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো…

Read More

নিউজ ডেস্কঃ- বাঙালির প্রতিটি রান্নাঘরে কম-বেশি খাবারের ময়লাযুক্ত রকমারি বাসন থাকে। যা পরিষ্কারের জন্য বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয়। কেউ তরল ব্যবহার করেন, কেউ আবার সাবান ব্যবহার করেন। চিরাচরিত এই নিয়মের বাইরে অনেকেই আবার লেবু ব্যবহার করেন। লেবু স্বাভাবিকভাবেই খুবই উপকারী। লেবুই আবার থালা-বাসন থেকে ময়লা দূর করে ঝকঝকে পরিষ্কার করে এবং দুর্গন্ধমুক্ত করে থাকে। কিন্তু এ ক্ষেত্রে লেবু কীভাবে ব্যবহার করতে হয়, তা অনেকেরই জানে না। এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তাহলে এ বিষয়ে জেনে নেয়া যাক। লেবু ও বেকিং সোডা: লেবুর রস বা খোসার সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। মিশ্রণটি দিয়ে প্লেট-বাটি,…

Read More

সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল বরিশালের গৌরনদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমের সঙ্গে গৌরনদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলা হলরুমে গৌরনদী সাংবাদিক ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক মো. মনিরুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. নাসির উদ্দিন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক প্রমুখ। সভায় আরও বক্তব্য দেন গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি হাফেজ মো. মেহেদী হাসান,…

Read More

নারায়ণ সরকার নয়ন,হবিগঞ্জ জেলা প্রতিনিধি হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের বাল্লা স্থলবন্দরে ভারতের নিহত তিন বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে এ লাশ হস্তান্তর করা হয়। বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন নিহতদের পরিবারের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছালিমুর রহমান, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম, এবং বাল্লা বিজিবি কোম্পানি কমান্ডার খাইরুল আলম। ভারতের পক্ষে লাশ হস্তান্তর করেন খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণন ধন সরকার এবং বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কুরদিস। এসময় ভারতের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন…

Read More